1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে নেভাতে বেগ নালিতাবাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বেতন-ভাতা নিয়ে জটিলতা: বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, কর্মবিরতির হুঁশিয়ার ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ সরকারি কলেজের ক্লাসরুমকে বানানো হলো বেডরুম, ঘুমান অধ্যক্ষ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিয়ে গণশুনানি

ডা. কাশেম স্মরণে নতুনধারার আলোচনা ও দোয়া

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার, বহুগ্রন্থ প্রণেতা লায়ন ডা. আবুল কাশেম ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারী বেলা ১১ টায় দিবসটিকে কেন্দ্র করে তোপখানা রোডস্থ গীতিকার আহমেদ কায়সার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি আবদুল মান্নান আজাদ। নতুনধারার রাজনীতির প্রবর্তক মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা।

আলোচনায় অংশ নেন নতুনধারা বাংলাদেশ এনডিবির মহাসচিব নিপুন মিস্ত্রী, ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা বেবী চৌধুরী, অনলাইন প্রেস ইউনিটির কার্যকরী সভাপতি এ্যাড. নূরনবী পাটওয়ারী, সেভ দ্য রোড-এর সদস্য মো. আফসার প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নতুনধারার রাজনীতিকগণ নিরন্তর রাজপথে কাজপথে পরীক্ষায় অবতীর্ণ হয়ে আছে। এই পরীক্ষায় তারা তখনই উত্তীর্ণ হবে, যখন মরহুম ডা. কাশেম সাহেবের মত ভালো মানুষেরা রাজনৈতিকভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুনধারার সাথে সম্পৃক্ত হবেন। আমরা সেই অপেক্ষাতেই রাজপথে থাকবো-আছি-ছিলাম মাটি ও মানুষের কল্যাণের জন্য নিবেদিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com