1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সেজদায় যে ৪ দোয়া খুবই উপকারী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

ইসলাম ডেস্ক : সেজদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদতের একটি। এ সময় বান্দা আল্লাহ তাআলার খুব কাছাকাছি চলে যান। আল্লাহর নৈকট্য লাভের এ সময়টিতে বান্দা যে দোয়া করেন, আল্লাহ তাআলা তাই দান করেন। সেজদা এবং দোয়া কবুলের সময় বেশি উপকারী ৪টি দোয়া রয়েছে। যা বান্দার জন্য খুবই আবশ্যক। তাহলো-

দুনিয়া ও পরকালের নিরাপত্তা লাভের দোয়া

উচ্চারণ : ‘আল্লাহুম্মা, ইন্নি আস্আলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ্ দুন্ইয়া ওয়াল আখিরাহ।’ অর্থ : ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে দুনিয়া ও পরকালের নিরাপত্তায় আশ্রয় চাই। (মুসনাদ আহমাদ, ইবনে মাজাহ, মুসতাদরাকে হাকেম)

নিজ ও পরিবারের জন্য জান্নাত লাভের দোয়া

اَللَّهُمَّ أَدْخِلْنَا وَأَهْلَنَا الْجَنَّةَ الْفِرْدَوْسَ بِغَيْرِ حِسَابِ وَلَا عَذَابِ

শহীদের মর্যাদা লাভের দোয়া

اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক।’ অর্থ : ‘হে আল্লাহ! আমাকে তোমার পথে শাহাদাত লাভের তাওফিক দান কর।’ (বুখারি)

বাবা-মা ও নিজের জন্য ক্ষমা চাওয়ার দোয়া

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

উচ্চারণ : ‘রব্বানাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়্যা ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।’ অর্থ : ‘হে আমাদের রব! যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে, সেদিন আপনি আমাকে, আমার বাবা-মা ও মুমিনদের ক্ষমা করে দেবেন।’ (সুরা ইবরাহিম : আয়াত ৪১) মুমিন মুসলমানের জন্য দুনিয়া ও পরকালের কল্যাণে নিজের জন্য, বাবা মার জন্য, পরিবারের জন্য মুসলিম উম্মাহর জন্য উল্লেখিত ৪টি দোয়া সেজদায় এবং দোয়া কবুলের সময় বেশি বেশি পড়া আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সেজদায় এবং দোয়া কবুলের সময়ে এ দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com