1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপনার নামাজ প্রাণবন্ত করুন ৫ উপায়ে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

 বাংলার কাগজ ডেস্ক : নামাজ মুসলমানের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন পাঁচবার, সপ্তাহে ৩৫ বার, বছরে প্রায় ১ হাজার ৮২৫ বার আমরা নামাজ পড়ি। নামাজকে শুধু শরীরের নড়াচড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে কীভাবে প্রাণবন্ত করা যায় এবং এর মাধ্যমে প্রশান্তি পাওয়া যায় সেই চেষ্টা করা উচিত আমাদের। 

‘নামাজের মিষ্টতা’ বা প্রশান্তি বোঝাতে কোরআনে একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার হয়েছে। আর তাহলো খুশু। সুরা মুমিনুনের শুরুতেই বলা হয়েছে, ‘সফল তারা, যারা তাদের নামাজে খুশু অর্জন করে’। (সুরা মুমিনুন, আয়াত : ২)।

নামাজে কীভাবে সেই প্রশান্তি লাভ করা যায়?

১. নামাজের উপযোগী পরিবেশ তৈরি করুন

বাড়িতে নামাজ পড়লে জায়গাটিকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্ত রাখুন। এটি এমন একটি স্থান হোক, যেখানে আপনি শুধু ইবাদতের অনুভূতি পাবেন। হালকা সুগন্ধ ব্যবহার করুন, ক্যালিগ্রাফি বা কোরআনের আয়াত টাঙিয়ে দিন, জায়নামাজ ও তসবিহ সাজিয়ে রাখুন। এটি যেন আপনার ঘরের ছোট্ট মসজিদ হয়। এমন পরিবেশে নামাজ পড়লে মনোযোগ অনেক বেড়ে যায়।

২. নামাজের জন্য নির্দিষ্ট পোশাক রাখুন

নামাজের আগে অজু করে বিশেষ কোনো পোশাক পরলে মন প্রস্তুত হয়। অনেকের জন্য এটি মানসিকভাবে আলাদা প্রশান্তি দেয়। সাদা রঙেরে পোশাক পরতে পারেন। কারণ, সাদা রঙের পোশাক মৃত্যুর স্মৃতি করিয়ে দেয়। আবার সাদা রং জান্নাতেরও প্রতীক। এভাবে পোশাকের মাধ্যমেও ইবাদতের গভীরতা বাড়ে।

নামাজে খুব সহজেই যাদের মনোযোগ ভিন্ন কোনো দিকে হারিয়ে যায়, তাদের জন্য অলঙ্কৃত জায়নামাজ বিভ্রান্তির কারণ হতে পারে। তাই সাদামাটা ও রঙিন নকশাবিহীন জায়নামাজ ব্যবহার করুন। এতে চোখ ও মন দুটোই স্থির থাকে।

৪. নামাজের আগে কিছু সময় শান্ত ও নিরব থাকুন

টেলিভিশন দেখা, ফোন স্ক্রল করা বা কাজের চাপে ব্যস্ত থাকা অবস্থায় হঠাৎ নামাজে দাঁড়ালে মনোযোগ আসে না। নামাজের আগে কিছুটা সময় নিরবতা ও একান্ত চিন্তার মধ্যে কাটান। ফোন দূরে রাখুন, নিজেকে প্রস্তুত করুন যেন আপনি আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছেন। এতে নামাজে মনোযোগ অনেকটা বাড়বে।

৫. নামাজের বাইরেও আল্লাহকে স্মরণ করুন

নামাজে মনোযোগী হতে হলে নামাজের বাইরেও আল্লাহর স্মরণ করতে হবে। নিয়মিত কোরআন পড়ুন, জিকির করুন, প্রকৃতিতে আল্লাহর নিদর্শন নিয়ে ভাবুন, আলেমদের সান্নিধ্যে থাকুন।

কোরআনে আল্লাহ বলেছেন, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আমাকে স্মরণ করে, তারাই সফল। (সুরা আলে ইমরান, আয়াত : ১৯১)।

যে নামাজে খুশু থাকে, সেটিই মানুষকে বদলে দেয় এবং চিন্তায়, আচরণে ও হৃদয়ের প্রশান্তি দান করে। আল্লাহ আমাদের সবাইকে এমন নামাজ আদায়ের তৌফিক দিন, যেখানে আমরা তার সঙ্গে সত্যিকার অর্থে সংযুক্ত হতে পারি এবং নামাজের সেই মিষ্টতা অনুভব করতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com