1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি

যেখান কম দামে পাবো, সেখান থেকেই ভ্যাকসিন আনবো: অর্থমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

ঢাকা: করোনার ভ্যাকসিন শুধু ভারত থেকেই আনতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে মন্তব‌্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আমরা যেখানে কমে পাবো, সেখান থেকেই ভ্যাকসিন আনবো।’

বুধবার (১৩ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

‘ভারতের তুলনায় ৪৭ শতাংশ বেশি দামে ভ্যাকসিন কিনছে সরকার। এর ফলে বাজেটে কোন প্রভাব পড়বে কি না?’ এমন প্রশ্নের র জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দাম বেশি হয়েছে কি না, আমি এই মুহূর্তে বলতে পারবো না। ভারত যদি তৈরি করে, তাহলে তাদের উৎপাদন খরচতো কম হবেই। তারা যখন বিক্রি করবে অবশ্যই  খরচ ও লাভ দুইটাকে একত্র করে তারা বিক্রি করবে। তবে আমরা দেখবো, আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিনের দাম কত। আমরা কতো দামে পাচ্ছি, সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো। কারণ ভ্যাকসিন একটি দেশ তৈরি করবে না। অনেক দেশ তৈরি করবে। এক দেশ যদি বেশি দাম চায়, তাহলে অন্য দেশে যাওয়ার চেষ্টা করবো। সেই সুযোগ আমাদের রয়েছে।’

‘আগামী বাজেটে ভ্যাকসিন ও জনস্বাস্থ্যের কোন বিষয়কে গুরুত্ব দিচ্ছেন’, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের এই মুহূর্তে জাতির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যার জন্য সবাই অপেক্ষা করে আছে, তাহলো আমরা কবে ভ্যাকসিনের কাজটা শুরু করতে পারবো। কবে ভ্যাকসিন সবাইকে দেওয়া শেষ করতে পারবো। ভ্যাকসিন আনাটা কঠিন কাজ নয়। ভ্যাকসিন দেওয়াটা কঠিন কাজ। সব মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা খুব জটিল কাজ। আমরা বিশ্বাস করি, এখানে সফল হবো। প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে এগিয়ে যাবো। সরকার এই বিষয়ে সচেতন।’

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়ন দেশে উত্তরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সার্বিক অবস্থা তুলে ধরেছি। আগামী ফেব্রুয়ারিতে বিষয়টি চূড়ান্ত করা হবে। জাতিসংঘের মানদণ্ডে যে সব শর্তা চাওয়া হয়েছে, তার সবই পূরণ করতে সক্ষম হয়েছি।’ উন্নয়নশীল দেশে উত্তরণে আর কোনো সমস্যা হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com