1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সংসার করা হলো না মেডিক‌্যাল ছাত্রী পিয়াসার

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

যশোর : আগামী ২৩ জানুয়ারি শ্বশুর বাড়ি যাবার কথা ছিল তনিমা ইয়াসমিন পিয়াসার (২৫)। কিন্তু তার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন তিনি।

একই দুর্ঘটনায় মারা যান পিয়াসার বড় বোন তানজিলা ইয়াসমিন (২৮) ও ভাবি আফরোজা তাবাসুম তিথি (২৮)।

শুক্রবার রাতে শহরের পুরাতন কসবায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের এই তিনজন প্রাণ হারান।

নিহত পিয়াসা যশোরের বারান্দিপাড়ার বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন আলীর মেয়ে। এসময় আহত হন পিয়াসার স্বামী জ্যোতি ও ভাগ্নি মাসিয়াত।

যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত তাসমিম আলম জানান, যশোরের সখিনা মেডিক‌্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী পিয়াসার প্রায় দেড় বছর আগে বিয়ে হয় মোটর পার্টস ব্যবসায়ী শফিকুল ইসলাম জ্যোতির সঙ্গে। আগামী ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পিয়াসাকে তুলে দেবার কথা ছিল। তাই শুক্রবার রাতে পিয়াসার স্বামী জ্যোতি, ভাবি তিথি, ভাগ্নি মাসিয়াত ও বড় বোন তানজিলাকে নিয়ে আত্নীয় স্বজনদের দাওয়াত করতে বের হয়েছিলেন।

রাতে শহরের পুরতান কসবা বিমান অফিসের কাছে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বিদ্যুতের খুঁটিতে আঘাত করলে তারা গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাদের যশোরের আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে যাবার কিছু সময় পর তারা মারা যান।

আহত জ্যোতি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মাসিয়াতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত নন বলে ডাক্তার জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com