1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

টাকা পাচার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফালু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
ঢাকা: দুবাইয়ে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুসহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ এসএম জিয়াউর রহমান তাদের অব্যাহতির আদেশ দেন।

অব্যাহতি পাওয়া অপর দুই আসামি হলেন, আরএকে সিরামিকস লিমিটেডের ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে ইকরামুজ্জামান এবং স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান। এদিন আসামিদের পক্ষে মাসুদ আহমেদ তালুকদার অব্যাহতি চেয়ে শুনানি করেন।

২০১৯ সালের ১৩ মে উত্তরা পশ্চিম থানায় ফালু ও অন্য ৩ ব্যক্তির বিরুদ্ধে দুবাইয়ে ১৮৯ কোটি ৯২ লাখ টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনের আওতায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ফালু ও অন্য ৩ ব্যবসায়ী আরএকে সিরামিকস ও রাখেন ডেভেলপমেন্ট কোম্পানির এমডি এস এ কে একরামুজ্জামান, স্টার সিরামিকস লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান এবং পরিচালক ম. আমির হোসাইন দুবাইতে ২০১০ সালে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড, ট্রাই স্টার লিমিটেড ও ডেভেলপমেন্ট ইইউই নামে ৩টি প্রতিষ্ঠান চালু করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com