1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

‘সেনাদের প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন করছে ইসরায়েল’

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল এলিয়াস হানা জোর দিয়ে বলেছেন, ইসরায়েল তাদের সেনাদের মধ্যে প্রকৃত মৃত্যুর সংখ্যা এবং তারা কিভাবে, কোথায় ও কখন মারা গেছেন, সে সম্পর্কে সত্য গোপন করছে। মিডল ইস্ট মনিটর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ লেবাননের সামরিক পরিস্থিতি বিশ্লেষণে হানা উল্লেখ করেছেন, ইসরায়েলি দখলদার বাহিনীর গৃহীত কৌশলই তাদের জানানো তথ্য ও লেবানিজ হিজবুল্লাহর দাবি করা পরিসংখ্যানের মধ্যে বৈষম্যের মূল কারণ।

তিনি আরো জানান, দক্ষিণ লেবাননে অনেক ইসরায়েলি বিশেষ বাহিনী ও পদাতিক অনেক সেনা নিহত হয়েছেন।

এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বুধবার জানানো হয়েছিল, দক্ষিণ লেবাননের একটি গ্রামে ভবন ধসে সাতজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

হানা জোর দিয়ে বলেন, ভূ-প্রাকৃতিক পরিবর্তনের কারণে যুদ্ধকৌশলে পরিবর্তন আনতে হয়। তিনি ব্যাখ্যা করেন, বর্তমানে ইসরায়েলের ৩৬তম ডিভিশন লেবাননের দ্বিতীয় স্তরের গ্রামগুলোতে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এগিয়ে নিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com