1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

বিনা মূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণ-অভ্যুত্থানে আহতরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
ঢাকা: জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে পঙ্গু ও অন্ধদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাদের কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে তিনি জানান, আহতদের একটি ইউনিক আইডি কার্ড থাকবে, সারা জীবন তারা বিনা মূল্যে চিকিৎসা সেবা পাবেন।

এদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘অভ্যুত্থানে আহতরা এখনো হাসপাতালের বিছানায় পড়ে আছেন। অথচ রাজনৈতিক দলগুলো নির্বাচন দেওয়ার কথা বলছে।’ আহতদের পাশে কেবল সরকার নয়, রাজনৈতিক দলগুলোরও থাকার দায়িত্ব রয়েছে বলে জানান তিনি।
এর আগে বুধবার অনুদানের টাকা ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর শেরেবাংলানগরে বিক্ষোভ সমাবেশ করেন জুলাই আন্দোলনে আহতরা। পরে রাত আড়াইটায় স্বাস্থ্য-তথ্যসহ চার উপদেষ্টা সেখানে গিয়ে তাদের আশ্বস্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com