1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বাইডেন প্রশাসনে নিয়োগ পেলেন বাংলাদেশি ফারাহ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

প্রবাসের ডেস্ক : মার্কিন কৃষি বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন আন্ডার সেক্রেটারির কার্যালয়ে চিফ অফ স্টাফ মনোনীত হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশি ফারাহ আহমদ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মার্কিন কৃষি বিভাগের প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ খবর জানা গেছে।

ফারাহ আহমদ এর আগে গ্রাহক শিক্ষা অফিসে সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং গ্রাহক আর্থিক সুরক্ষা ব্যুরোর (সিএফপিবি) চিফ অপারেটিং অফিসারের সিনিয়র উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

ফারাহ্ আহমেদ বাবা ড. মাতলুব আহমেদ ও মা ড. ফেরদৌস আহমেদ। তারা দু’জনেই যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবে কর্মরত রয়েছেন। ফারাহ্ আহমেদের নানা ড. আব্দুল বাতেন খান বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। ফারাহ্ আহমদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের ভাগ্নি বলে জানা গেছে।

প্রবাসী বাংলাদেশি ফারাহ আহমদ ছাড়াও একই সময়ে মার্কিন কৃষি বিভাগে অন্যান্য পদে আরও ৫ জন নিয়োগপ্রাপ্তরা হলেন-জেনারেল কাউন্সিল অফিসে ডেপুটি জেনারেল কাউন্সিল পদে ডেভিড গ্রাহন, পল্লী উন্নয়ন আন্ডার সেক্রেটারির কার্যালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা পদে অনুগবেনগা আজিলোর, আন্ডার সেক্রেটারির কার্যালয়ের খামার উত্পাদন এবং সংরক্ষণের জ্যেষ্ঠ উপদেষ্টা পদে মাইক স্মিডথ, ফার্ম সার্ভিস এজেন্সিতে ফিল্ড অপারেশনের উপ-প্রশাসক পদে মারকাস গ্রাগাম এবং যোগাযোগ দপ্তরের যোগাযোগ পরিচালক পদে ম্যাট হেরিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com