1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসী কাউন্সিলর প্রার্থীকে হুমকির অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

প্রবাসের ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটি নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশি প্রবাসী কাউন্সিলর প্রার্থীকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সিটির কুইন্সের ডিস্ট্রিক্ট ২৪-এর নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়া হচ্ছে বলে কাউন্সিলর প্রার্থী মৌমিতা আহমদ অভিযোগ করেছেন। তার অভিযোগ, ওয়াল স্ট্রিটের বিলিয়নিয়ার রিয়েল এস্টেট ডেভেলপার কাউন্সিল সদস্য জেনেরোর সাবেক চিফ অব স্টাফের নেতৃত্বে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ইমেইল প্রেরণ করা হচ্ছে।

নির্বাচনে স্বল্পমূল্যের আবাসন সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও অভিবাসী পরিবারের লড়াইকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রচার চালাচ্ছেন মৌমিতা। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা মৌমিতা পরিবারের সাথে ৮ বছর বয়সে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। নির্বাচনে অন্য বাংলাদেশি প্রার্থীরা হচ্ছেন অ্যাটর্নি সোমা সাঈদ, ড. দিলীপ নাথ ও মুজিবুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com