1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

কানাডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ মিলল নদীতে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

প্রবাসের ডেস্ক : কানাডার ম্যানিটোবা প্রদেশে নিখোঁজের ১৮ দিন পর সামিউজ্জামান (২৪) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৭ জানুয়ারি) প্রদেশের রাজধানী উইনিপেগের রেড রিভার নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সামি ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কম্পিউটার বিজ্ঞানের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। এর পাশাপাশি তিনি ম্যানিটোবায় বাইসন ট্রান্সপোর্ট নামের একটি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে খণ্ডকালীন চাকরি করতেন।

উইনিপেগ সিটি পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সামি। তার বন্ধুরা বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে ২০ জানুয়ারি তারা পুলিশকে বিষয়টি জানান।

এর সাতদিন পর রেড রিভার থেকে তার মরদেহ উদ্ধার করল পুলিশ। মরদেহটি পুলিশের হেফাজতে আছে। উইনিপেগ পুলিশ সামির মৃত্যুর কোনো কারণ এখনো উল্লেখ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com