1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি এক পাম্পের জ্বালানি অন্য পাম্পে বিক্রি, লরির ম্যানেজারকে জরিমানা ফ্যাসিস্ট আমলে দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: স্থানীয় সরকারমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির নালিতাবাড়ীতে অনুমোদনহীন বেসরকারী হাসপাতাল সীলগালা, প্রসূতি মৃত্যুর অভিযোগ ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে বললেন মন্ত্রী শেরপুর পৌরসভায় টিএলসিসির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে জাতীয় পার্টির নেতার ইন্তেকাল নকলায় স্কুল ফিডিং ২০২৬ কর্মসূচির উদ্বোধন

যেভাবে জানা যাবে এইচএসসির ফল

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হবে শনিবার (৩০ জানুয়ারি)। এদিন সকাল সাড়ে ১০টায় ঢাকার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন।

এবার ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না। যারা মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ফল পেতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে। টেলিটক ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

এরপর গত ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এইচএসসি পরীক্ষাও বাতিলের সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী বলেন, জেএসসি এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com