1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এল ১৯৬ কোটি ডলার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

অর্থ ও বাণিজ্য ডেস্ক : ২০২১ সালের প্রথম মাস জানুয়ারিতে ১৯৬ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের জানুয়ারি মাসের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। গত বছরের জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে ১৬৩ কোটি ৮৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

এর আগে সদ্য বিদায়ী বছরের ৩০ ডিসেম্বর দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়ায়। জানুয়ারির প্রথম সপ্তাহে নভেম্বর-ডিসেম্বর মেয়াদের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৪২ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছিল।

সোমবার (১ ফেব্রুয়ারি) দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৪২ দশমিক ৯১ বিলিয়ন ডলারে। যা আবারও ৪৩ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই। প্রতি মাসে চার বিলিয়ন ডলার হিসাব ধরলে এ রিজার্ভ দিয়ে সাড়ে দশ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com