1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বান্দরবানে মারমা লোকনাট্য প্রশিক্ষণ কোর্স শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে শুরু হয়েছে ৪ মাসব্যাপী মারমা লোকনাট্য জ্যাত্ অভিনয় প্রশিক্ষণ কোর্স।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধন করেন কেএসআই এর পরিচালক মংনুচিং মারমা।
এসময় অন্যান্যের মধ্যে তারাছা মৌজার হেডম্যান উনিহ্লা মার্মা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব লীজা আছমা, পাড়া কারবারী মংপু মার্মা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়ণে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) ৪ মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। এতে স্থানীয় ৩৫ জন মারমা তরুণ-তরুণী অংশগ্রহণ করে। আগামী ২১ জুলাই প্রশিক্ষণ শেষে কেএসআই মিলনায়তনে নাটক মঞ্চস্থ করবে প্রশিক্ষণার্থীরা।

উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের ইতিহাস ঐতিহ্য বিশ^ দরবারে তুলে ধরার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করেন। ধারাবাহিকভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই প্রশিক্ষণ কোর্স শুরু করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com