1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

এলজিএসপি’র অর্থায়নে নালিতাবাড়ী ইউনিয়নে প্রায় তের লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : এলজিএসপি-৩ (লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট-৩) ২০১৯-২০২০ এর আওতায় প্রথম পর্যায়ের ১২ লাখ ৮০ হাজার ৫৬১ টাকা বরাদ্দে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলাধীন নালিতাবাড়ী ইউনিয়নে।
জানা গেছে, গেল বছরের জুলাইয়ে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার ১২ ইউনিয়নে এলজিএসপি-৩ প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ের বরাদ্দে বিভিন্ন প্রকল্প অনুমোদন করা হয়। এরমধ্যে প্রথম পর্যায়ের বরাদ্দে নালিতাবাড়ী ইউনিয়নের বরাদ্দ রাখা হয় ১২ লাখ ৮০ হাজার ৫৬১ টাকা। উল্লেখিত বরাদ্দ হতে ১ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে সুতিয়ারপাড় কালু মেম্বারের বাড়ি সংলগ্ন ইটের সলিং নির্মাণ, মুজিববর্ষ উপলক্ষে ১ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ভেদীকুড়া উচ্চ বিদ্যালয় ও ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে কদমতলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও স্যানিটারি সামগ্রী বিতরণ, ১ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে কেন্দুয়াপাড়া হেলালের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে সাবমার্সিবল গভীর পানির পাম্প স্থাপন, ৩ লাখ ৪৫ হাজার ৫৬১ টাকা ব্যয়ে পশ্চিম গেরাপচা নজরুলের বাড়ি সংলগ্ন রাস্তা প্যালাসাইডিংসহ সলিং, ২ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে পূর্ব ছালুয়াতলা হাজী রেফাজ উদ্দিনের বাড়ি সংলগ্ন রাস্তা ইটের সলিং, ৮০ হাজার টাকা ব্যয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ইলেক্ট্রনিক্স সামগ্রী ক্রয় ও ৪৫ হাজার টাকা ব্যয়ে ইউনিয়নের জনসাধারণের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com