1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

যশোরের চৌগাছায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
যশোর : যশোরের চৌগাছায় সাড়ে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার রায়হান (১৪) নামে এক কিশোরের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে চৌগাছা উপজেলার ছোট কাকবিলা গ্রামে এঘটনা ঘটে। ওই শিশুটি যশোর জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন আছে।
ওই শিশুর মা অভিযোগ করেন, শুক্রবার বিকেল ৫টার দিকে তার সাড়ে ৪ বছর বয়সী মেয়ে বাড়ীর পাশে খেলা করছিল। ওই সময় প্রতিবেশী ইউনুছের ছেলে রায়হান (১৪) শিশুটিকে কোয়েল পাখির ডিম দেওয়ার কথা বলে তাদের ঘরের ভেতরে নিয়ে যায়। তখন তাদের বাড়িতে কেউ ছিল না। ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। রায়হান তাকে ধর্ষণ চেষ্টা করেছে বলে জানিয়েছে। শিশুটিকে প্রথমে চৌগাছা উপজেলা হাসপাতালে ভর্তী করে । অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তী করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক শায়লা শারমিন তিথি বলেন, প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে শিশু মেয়েটি ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তবে পরীক্ষার রিপোর্ট আসার পরে ধর্ষণ হয়েছে কিনা জানা যাবে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ বলেন, এমন একটা অভিযোগ শুনেছি। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। আমাদের একটু সময় দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com