1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

শ্রীবরদী সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশী যুবক আটক

  • আপডেট টাইম :: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী সীমান্ত থেকে আক্রাম হোসেন (৩০) নামে এক যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হারিয়াকোনা সীমান্তের ১০৯৫ নং পিলার অতিক্রম করায় তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। আক্রাম হোসেন হারিয়াকোনা গ্রামের জহুর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আব্দুল লতিফ জানান, শনিবার দিবাগত মধ্যরাতে রহস্যজনক কারণে আক্রাম হোসেন সীমান্তের ১০৯৫ নং পিলারের কাছে গেলে বিএসএফ তাকে আটক করে। পরে রবিবার এ নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক সীমানা আইন লংঘনের অভিযোগে আক্রামকে আটক করে ভারতীয় দন্ডবিধি অনুয়ায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ঘটনার পর থেকে সীমান্তে দু দেশের সীমান্তরক্ষীদের টহল জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com