1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসার নিকৃষ্ট উদাহরণ: জাগপা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া রাষ্ট্রীয় খেতাবসমূহ জামুকা কর্তৃক বাতিলের সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসার নিকৃষ্টতম উদাহরণ বলে অবিহিত করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সভাপতি, ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস. এম. শাহাদাত।
১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাগপা নেতৃবৃন্দ এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে জাগপা সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আজ যারা দলীয় লেজুরবৃত্তি করতে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে তাঁর খেতাব বাতিলের কথা বলছেন ১৯৭১ সালের ২৬শে মার্চ জিয়াউর রহমানের কন্ঠস্বর শুনেই তাঁরা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। সেক্টর কমান্ডার জিয়াউর রহমান বীর উত্তম খেতাবের জন্য মুক্তিযুদ্ধ করেন নাই। তিনি আমাদের প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান সেনাবাহিনী থেকে বেরিয়ে এসে যুদ্ধ করেছেন। আজ যাঁরা তাঁর বিরুদ্ধে কথা বলেন তাঁদের অনেককেই রণাঙ্গনে দেখা যায়নি, জীবন বাঁচাতে ভারতে পালিয়ে গিয়েছিল।”
নেতৃবৃন্দ আরো বলেন, “বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি কারীরা অনেকেই আজ এমপি-মন্ত্রী হয়েছেন। অথচ বঙ্গবন্ধু হত্যার দোহাই দিয়ে জিয়াউর রহমানকে খাঁটো করার অপচেষ্টা করা হচ্ছে। যত ষড়যন্ত্রই করা হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এদেশের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন মানুষের অন্তরের মনিকোটায় জিয়াউর রহমান থাকবেন।”
জাগপা নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে বলেন, “রাজনৈতিক কাঁদাছোরাছুরি বন্ধ করুন। ইতিহাস যাকে যে স্থানে ঠাঁই দিয়েছে তাঁকে সেখানেই থাকতে দিন। অন্যথায় দেশের মানুষ আপনাদের কখনো ক্ষমা করবে না।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com