1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বিইউপিএফ স্বর্ণপদক ও আজীবন সদস্য সম্মাননা পেলেন চেয়ারম্যান রিটন

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা: মুজিববর্ষে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এর উদ্যোগে আয়োজিত দেশব্যাপী বাছাই করে ইউপি চেয়ারম্যানদের স্বর্ণপদক ও আজীবন সদস্য সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগর পল্টনস্থ হোটেল ফার্স এ আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বর্ণপদক ও আজীবন সদস্য সম্মাননা পেয়েছেন শেরপুর জেলা থেকে একমাত্র ইউপি চেয়ারম্যান হিসেবে নালিতাবাড়ীর নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএএম জাকারিয়া আলমের সভাপতিত্বে স্বর্ণপদক ও আজীবন সদস্য সম্মাননা ক্রেস্ট তোলে দেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এর সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন ভুঁইয়া রিপনের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে এডভোকেট সাইফুজ্জামান শেখর এমপি, আলী আজগর ওমর, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন দেশের ৬৪ জেলা থেকে একজন করে বাছাইকৃত ইউপি চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ স্বর্ণপদক ও আজীবন সদস্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণকালে ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন রেলপথ মন্ত্রী বরাবর নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর পর্যন্ত রেল লাইন দাবি করে একটি চিরকুট তোলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com