1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে বজ্রপাতে তিনজনের মৃ’ত্যু ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ শেরপুরে ছাইব হত্যা মামলার আসামী গ্রেফতার ও বিচারের দাবীতে মানব বন্ধন এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ: হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬ শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার নালিতাবাড়ীতে জামায়াতের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা শ্রীবরদীতে নবনির্মিত উপজেলা প্রশাসনিক ভবন উদ্বোধন শ্রীবরদীতে কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সঙ্গে মতবিনিময় সভা

১ হাজার টাকা করে পাবে ১ কোটি ১০ লাখ খুদে শিক্ষার্থী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ‘কিডস অ্যালাউন্স’ হিসেবে আগামী মার্চে ১ হাজার করে টাকা পাবে প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ খুদে শিক্ষার্থী। এই টাকা দিয়ে নতুন জামা, জুতা ও ব্যাগ কিনতে পারবে তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার্থীরা এই টাকা পাচ্ছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় অর্থ ছাড় করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,  উপবৃত্তি ও কিউস অ্যালাউন্স বাবদ অর্থ মন্ত্রণালয় থেকে ৩ হাজার ৫০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। এ টাকা থেকে নিয়মিত ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী কিডস অ্যালাউন্স হিসেবে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা পাবে। আর উপবৃত্তির  ৩ কিস্তির বকেয়াও পরিশোধ করে দেওয়া হবে এ টাকা থেকে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এই বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘কিডস অ্যালাউন্স ও উপবৃত্তির বকেয়া টাকা দিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেয়েছি। যেকোনো সময় এই টাকা বিরতণ হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর টাকাটা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চাই উপহার হিসেবে। এতে তারা নতুন উদ্যোমে ক্লাসে ফিরতে পারবে।’ এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com