1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মাইলপোস্টে ধাক্কা খেয়ে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা সড়কে একঢালা বটগাছ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোজাফ্ফর রহমানের ছেলে সুমন মিয়া, শাহজাহান আলীর ছেলে আব্দুল্যাহ ও সাকিব হোসেন।  তারা সবাই বগুড়া শিবগঞ্জ উপজেলার কুপা গ্রামের বাসিন্দা।

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান বলেন, একটি মোটরসাইকেলে তিন আরোহী নিয়ে শিবগঞ্জ থেকে গোবিন্দগঞ্জের দিকে আসছিলো। দ্রুতগামী মোটরসাইকেলটি রাজাহার ইউনিয়নের বটতলায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাইলপোস্টে সজোরে ধাক্কা লাগে।  এতে ঘটনাস্থলেই ৩ মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। পুলিশ তাদের মরদেহ  উদ্ধার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com