1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

কর্ণফুলী নদীতে নৌকাডুবি : নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে কোস্টগার্ড।

তারা হলেন- নাহিয়ান আল ফারুক (২২), কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের সবজি বিক্রেতা আবুল কাশেম (৫৫) ও দক্ষিণ ধ্রুং কুতুবদিয়ার নৌকার মাঝি সাইদুল করিম (২৫)।

কোস্টগার্ড জানায়, গত ১৬ ফেব্রুয়ারি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নাহিয়ান আল ফারুকের লাশ শুক্রবার সকালে নদীতে ভেসে উঠলে স্থানীয়রা লাশটি উদ্ধার করেন। তিনি কর্ণফুলী থানাধীন শাহমীরপুর এলাকার মো: মারজানের ছেলে।

যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় সৈকত বড়ুয়া (২০) নামে আরো একজন মারা যান। তিনি কর্ণফুলী থানাধীন শাহমীরপুর এলাকার প্রশান্ত বড়ুয়ার ছেলে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি ঘন কুয়াশার কারণে কর্ণফুলীর মোহনায় পণ্যবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার আবুল কাশেম ও সাইদুল করিম নামে দুইজনের লাশ কর্ণফুলী নদীর ১৮নং ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে ওই ঘটনায় নিখোঁজ মো: হোসেনের (৫৫) লাশ এখনো পাওয়া যায়নি।

কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান জানান, পণ্যবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার সাইদুল করিম নামে একজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া ১৫ নম্বর ঘাট এলাকা থেকে মো: কাশেম নামে একজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নৌপুলিশ সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com