1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

গাজীপুরে চোর সন্দেহে মানসিক রোগী নারীকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

গাজীপুর : গাজীপুরের বড়বাড়ি কুনিয়া এলাকায় চোর সন্দেহে মানসিক রোগী এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত নারী কুমিল্লা জেলার মৃত সুলতান মিয়ার মেয়ে এসনেহার বেগম (৪০)। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কুনিয়া এলাকার গাজীপুর মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ বাড়িতে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল ৯টায় নিহত এসনেহারকে চোর সন্দেহে পিটুনি দেয় অজ্ঞাতনামা লোকজন। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে প্রথমে তাইরুন্নেছা মেডিকেল কলেজে নিয়ে গেলে দুপুরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালেপাতালে প্রেরণ করে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নারীর স্বজনরা দাবি করেন, এসনেহার বেগম দীর্ঘদিন মানসিক রোগে ভুগছেন। চুরির সাথে কোনোভাবেই তিনি সম্পৃক্ত নন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার এসআই শরিফুল ইসলাম জানান, চোর সন্দেহে পিটুনি দিলে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি, কি কারনে এই ঘটনা ঘটেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com