1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মিয়ানমারের সামরিক জান্তাকে হুঁশিয়ারি দিলো জাতিসংঘ

  • আপডেট টাইম :: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদকারীদের ওপর নিপীড়ন চালানো হলে  ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে দেশটির সেনাবাহিনীকে সতর্ক করেছেন জাতিসংঘ।

সোমবার জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিনা শানার বার্জেনার সামরিক জান্তার উপপ্রধানের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা।

জাতিসংঘের দূত বলেছেন, ‘শান্তিপূর্ণ ন্যায্য সমাবেশকে অবশ্যই পুরোপুরি সম্মান জানাতে হবে।’

বিবিসি জানিয়েছে, টানা দুই রাত বন্ধ রাখার পর মঙ্গলবার সকালে মিয়ানমারের ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়েছে। গত পহেলা ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর বেশ কয়েকবারই ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল।

রোববার রাতে মিয়ানমারের প্রধান শহরগুলোতে সাঁজোয়া যান ও সেনা মোতায়েন করা হয়। একে উপেক্ষা করেই অভ্যুত্থানের নিন্দা জানিয়ে ও কারাবন্দি নেত্রী অং সান সু চিসর মুক্তির দাবিতে প্রতিবাদকারীরা সোমবার বিক্ষোভ করেছেন। তবে এদিন তাদের সংখ্যা কম ছিল।

মঙ্গলবার সকালে ইয়াঙ্গুন ও মান্দালেতে বিক্ষোভকারীরা সমবেত হয়েছিলেন। এদিন ইয়াঙ্গুনে ভিক্ষুদের শান্তিপূর্ণভাবে র‌্যালি করতে দেখা গেছে।

মিয়ানমারের জান্তার উপ-প্রধান সোয়ে উইনের সঙ্গে টেলিফোনে  ক্রিস্টিনা শানার জানিয়েছেন, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে যেন অবশ্যই পুরোপুরি সম্মান করা হয় এবং বিক্ষোভকারীদের যেন প্রতিহিংসার শিকার করা না হয়। ইন্টারনেট বন্ধ রাখা নিয়েও তিনি সতর্ক করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com