1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ আটক ১১৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : স্লোভেনিয়ায় অনুপ্রবেশের অভিযোগে ১১৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি। তাদেরকে ক্রোয়েশিয়ার সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয় বলে সোমবার জানিয়েছে দেশটির পুলিশ।

ক্রোয়েশিয়ার সীমান্তে অবৈধ অভিবাসীদের আটক অবশ্য নতুন কিছু নয়। তবে এ ধরনের বিপুলসংখ্যক অভিবাসীকে একই সময় আটকের ঘটনা বিরল।

ক্রোয়েশিয়া সীমান্তবর্তী শহর ইলিরস্কা বিস্ত্রিকার পুলিশ প্রশাসনের মুখপাত্র আনিতা লেস্কোভিচ বার্তা সংস্থা এএফপিকে বলেন,‘ রোববার বিকেলে বিভিন্ন স্থান থেকে মোট ১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।’

ইলিরস্কা বিস্ত্রিকার মেয়র এমিল রোজক জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশে অনুপ্রবেশ চেষ্টার ঘটনা বেড়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেস হোস জানিয়েছেন, ইলিরস্কা বিস্ত্রিকার ঘটনাসহ এসব ঘটনাতে দেখা যাচ্ছে, অবৈধ মানবপাচারের সংগঠিত বাজার সম্প্রসারিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com