1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আবুল মকসুদের জানাজা ও দাফনের সিদ্ধান্ত মেয়ে দেশে ফেরার পর

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বিশিষ্ট লেখক, গবেষক, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদের জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে তার মেয়ে জিহাদ মকসুদ দেশে ফেরার পর। তিনি এখন ভারতে অবস্থান করছেন।

সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সৈয়দ নাসিফ মকসুদ বলেন, ‘আমার বোন এ মুহূর্তে ভারতে অবস্থান করছেন। তিনি দেশে ফিরছেন। তার ফেরার পর জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মরহুমের মরদেহ এখন স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলেও জানান সৈয়দ নাসিফ মকসুদ।

উল্লেখ‌্য, মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান এই বিশিষ্ট কলামিস্ট। সৈয়দ আবুল মকসুদ ৩-৪ দিন ধরে জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com