1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

কলাপাড়ায় ঠিকাদারী কাজ না পাওয়ায় ব্যবসায়িকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম :: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় স্লুইজ নির্মাণ কাজের সাব-ঠিকাদারি না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে কুদ্দুস হাওলাদার নামের এক ব্যবসায়িকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে গত বুধবার শেষ বিকেলে মিঠগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামে। বর্তমানে সে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জন্য আবুজাফর খান লালন, জিদান খান, শাহজাহান মিয়া, মো. কোয়েল মাতুব্বরকে দায়ী করেছে আহত কুদ্দুস হাওলাদার।
তিনি জানান, আরামগঞ্জ স্লুইগেজ নির্মান কাজের মুল ঠিকাদার পটুয়াখালীর আজাদ মিয়া এবং মো. হিরু মিয়ার কাছ থেকে মালামাল এবং শ্রমিক সরবরাহের সাব ঠিকাদারি কাজ পায় সে। এই কাজ পাওয়ার জন্য শাহজাহান মিয়া এবং আবুজাফর খান লালন আমার উপর ক্ষিপ্ত হয়। বুধবার শেষ বিকেলে কলাপাড়া পৌর শহর থেকে শ্রমিকদের বেতনের টাকা নিয়ে আরামগঞ্জ পৌছানোর সময় জিদান তার পথ রোধ করে একটি জঙ্গলের কাছে নিয়ে যায়। এসময় রামদা, চাপাতি এবং হকিস্টিক দিয়ে তাকে হামলা করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। পরে তার স্বজনরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় মেম্বর আব্দুস ছত্তার জনায়, ব্যবসায়ি কুদ্দুসের ওপর যারা হামলা করেছে তারা আগে থেকেই ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত। এরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে গ্রামের সাধারণ মানুষের শান্তি ভঙ্গ করে আসছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনার এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com