1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

অন্তর্বর্তী সরকার গঠন করতে যাচ্ছে সু চির সহযোগীরা

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির সহযোগীরা অন্তর্বর্তী সরকার গঠন করতে যাচ্ছে।  স্থানীয় সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে।

এই প্রকাশের মাত্র দুদিন আগেই জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত সামরিক শাসনের অবসান ঘটাতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন। শনিবার অবশ্য ওই রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে সামরিক জান্তা।

সা সা নামে এক স্থানীয় কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে জানিয়েছেন, সু চির দলের যেসব এমপি গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছিলেন, তারা অন্তর্বর্তী সরকার গঠনের ঝুঁকি নিতে রাজী হয়েছেন। ‘মিয়ানমারের জনগণের জন্য’ তারা দেশের ভেতরে থেকে এই সরকার গঠনের ঝুঁকি নিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা নিবিড়ভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করব এবং চীন ও ভারতের সঙ্গে কাজ করব। অস্থিতিশীল প্রতিবেশীর চেয়ে স্থিতিশীল প্রতিবেশী পাওয়াটা তাদের জন্য অনেক ভালো হবে।’

চলতি মাসের প্রথম দিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে গৃহবন্দি করে সেনাবাহিনী। এর কয়েক দিন পর থেকেই মিয়ানমারে সামরিক জান্তা বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। রোববার দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com