1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

কলাপাড়ায় ধান কাটা নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ১৫

  • আপডেট টাইম :: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বিরোধীয় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
গত শুক্রবার ধানখালী ইউনিয়নের ছৈলাবুৃনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত ১১ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- রিপন মাতুব্বর, বাচ্চু মাতুব্বর, আলতাফ হোসেন, বশির মাতুব্বর, বাবুল হাওলাদার, নিজাম হাওলাদার, মিরাজ ফকির, সরভানু, আবুল হাওলাদার, কাসেম ও রিমা।
আহতরা জানান, দীর্ঘদিন ধরে চার একর জমির দখল নিয়ে আলতাফ হোসেন ও বাবুল হাওলাদারের মধ্যে বিরোধ চলে আসছিলো। শুক্রবার আলতাফের লোকজন নিয়ে জমির ধান কাটতে গেলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সশস্ত্র সংঘর্ষে রুপ নেয়। প্রায় ৩৫ মিনিট ধরে চলা এ সংঘর্ষ চলে ধাওয়া-পাল্টাধাওয়া। ঐ স্থানেই তাঃক্ষনিক আহত হয় ১৫ জন। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলঅপাড়া হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ ও আহতদের সাথে কথা বলেছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com