1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে ৬ ড্রেজার ধ্বংস, বালু জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মার্চ, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে অভিযান চালিয়ে শ্যালুচালিত ৬টি ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে নাকুগাঁও এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
সূত্র জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও কতিপয় বালু ব্যবসায়ী ভোগাই নদীর নাকুগাঁওসহ বিভিন্ন এলাকায় নিয়ম-নীতি উপেক্ষা করে বালু উত্তোলন চালিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে বিকেলে ভোগাই নদীর নাকুগাঁও এলাকায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। অভিযানকালে বালু উত্তোলনে জড়িতরা নদী সাঁতরে পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত ৬টি শ্যালু চালিত ড্রেজার বা খনন যন্ত্র ধ্বংস করা হয়। একইসঙ্গে উত্তোলিত প্রায় ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন জানিয়েছেন, আগামীকাল বুধবার জব্দকৃত এসব বালু প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com