1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

আবারও কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর নিয়ে আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাইড লাইনের বৈঠকে তিনি এ প্রস্তাব দিয়েছেন।

গত বছরের আগস্টে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদি সরকার। এর তীব্র আপত্তি জানায় পাকিস্তান। বিষয়টি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে।

ইমরান খান ক্ষমতায় আসার পর ট্রাম্পের সঙ্গে এটি তার তৃতীয় বৈঠক। প্রতিটি বৈঠকেই ট্রাম্প কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। পাকিস্তান একে স্বাগত জানালেও বরাবরই ভারত তা প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেছেন,‘আমরা কাশ্মীর নিয়ে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক চলছে তা নিয়ে কথা বলছি। আমরা যদি কোনো সাহায্য করতে পারি, তাহলে নিশ্চিত তা করব। আমরা পর্যবেক্ষণ করছি এবং অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি’।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে এবং আমাদের দুই দেশের অবস্থান থেকে আমরা অনেক ভালো করছি। আমি বলতে চাই বর্তমানের চেয়ে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক এতো ভালো কখনোই ছিল না’।

২০১৮ সালে আফগান তালেবানকে মদদ দেওয়ার অভিযোগ তুলে ট্রাম্প পাকিস্তানকে ১১০ কোটি ডলারের আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছিলেন ট্রাম্প। গত মাসে অবশ্য মার্কিন সামরিক প্রশিক্ষণে পাকিস্তানকে নতুন করে অংশগ্রহণের সুযোগ  দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com