1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের এ‌পিএসকে তলব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

অপরাধ ও দুর্নীতি ডেস্ক : স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণ মন্ত্রণাল‌য়ের সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের এ‌পিএস ও শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজের পরিচালক মীর মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি নোটিশে তাকে আগামী ২৭ জানুয়ারি হাজির হতে বলা হয়েছে।

সংস্থাটির উপ-পরিচালক মো. সামছুল আলম সই করা নোটিশ তার উত্তরার বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

বি‌ভিন্ন সরকা‌রি হাসপাতা‌ল ও মেডি‌ক‌্যাল কলেজে পছন্দের ঠিকাদারকে যন্ত্রপাতি ও এমএসআর সামগ্রী সরবরাহে সহায়তার মাধ্যমে অর্থ আত্মসাতসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে মোশাররফ হোসেনের বিরুদ্ধে।

প্রায় একই অভিযোগে এর আগে বর্তমান স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণ মন্ত্রণাল‌য়ের মন্ত্রীর সদ্য বরখাস্তকৃত এপিএস ড. মোহাম্মদ আরিফুর রহমানকে তলব করে দুদকের একই টিম। তাকে ২৩ জানুয়ারি জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com