1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

কারিগরিতে সংক্ষিপ্ত সিলেবাস, কমছে পরীক্ষার সময় ও নম্বর

  • আপডেট টাইম :: সোমবার, ২২ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মতোই কারিগরি শিক্ষার ক্ষেত্রেও সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় মোট নম্বর কমানো হয়েছে। কমানো হয়েছে পরীক্ষার সময়ও। ব্যবহারিকসহ সকল পরীক্ষায় একই মান অনুসরণ করা হবে।

সোমবার (২২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-সচিব (অডিট ও আইন) মাহমুদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনার কারণে ২০২০ সালে ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের নিয়মিত, ৫ম ও ৭ম পর্বে অকৃতকার্য বিষয়ের এবং ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা যথাসময়ে নেওয়া সম্ভব হয়নি। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রস্তুতির কথা বিবেচনা করে ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমের পরীক্ষা গ্রহণের লক্ষ্যে মন্ত্রণালয়সহ অংশীজনের সমন্বয়ে মতবিনিময় সভায় চারটি সিদ্ধান্ত নেওয়া হয়।

এসব সিদ্ধান্তের মধ্যে আছে—সব প্রবিধানের আওতায় পরীক্ষার প্রশ্নপত্রে মুদ্রিত মোট নম্বরের মধ‌্যে ৫০ শতাংশের উত্তর দিতে হবে (সব বিভাগের যেকোনো প্রশ্ন মিলিয়ে)।

যেসব বিষয়ে ৩ ঘণ্টার পরীক্ষা হওয়ার কথা ছিল, তা ২ ঘণ্টা এবং ২ ঘণ্টার পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিট হবে।

প্রতিটি বিষয়ে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে দ্বিগুণ করে ফল নির্ধারণ করা হবে। ৮ম পর্বের ইন্ডস্ট্রিয়াল এটাচমেন্টের ফল অন্যান্য পর্বের ফলের আগেই পৃথকভাবে প্রকাশ করা হবে। যাদের বিগত পর্বে রেফার্ড বিষয় আছে, তাদের ফল অন্যান্য পর্বের সঙ্গে প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com