1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

শ্রীবরদীতে মাটিচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৩ এপ্রিল, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সেফটি ট্যাঙ্ক নির্মাণ করতে গিয়ে গর্তে মাটিচাপা পড়ে লোকমান (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) দিবাগত রাত এগারোটার দিকে শ্রীবরদী শহরের সাতানি শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লোকমান উপজেলার মামদামারী নয়াপাড়া গ্রামের বাদশা আলীর ছেলে।
সূত্র জানায়, দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক লোকমান কৃষিকাজের পাশাপাশি মাটি কাটার কাজ করে। শুক্রবার স্থানীয় পল্লী বিদ্যুতের লাইনম্যান মাসুদের বাড়িতে সেফটি ট্যাঙ্ক এর নির্মাণকাজ করছিল। ট্যাঙ্কের গর্তে ইটের গাঁথুনি করার সময় আকস্মিক উপর থেকে মাটি ধ্বসে পড়লে লোকমান চাপা পড়ে। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লোকমানকে মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com