1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুর ব্রহ্মপুত্র ব্রিজের নিচ থেকে শিশুর লাশ উদ্ধার আরেক শিশু নিখোঁজ

  • আপডেট টাইম :: শনিবার, ৩ এপ্রিল, ২০২১

শেরপুর : শেরপুরে ব্রহ্মপুত্র নদের ব্রিজের নিচ থেকে আরাফাত নামে আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৩ এপ্রিল) বেলা তিনটার দিকে সদর থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে। তবে সঙ্গে থাকা অপর শিশু সিয়াম এখনও নিখোঁজ রয়েছে।
পুলিশ জানায়, শেরপুর সদর উপজেলার নন্দীরজোত পোড়ার দোকান এলাকার মোতালেব এর শিশুপুত্র আরাফাত (৮) ও তারই মামা অপর শিশু সিয়াম (১০) শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে নিজ বাড়ি থেকে নানাবাড়ি রামেরচরের উদ্দেশ্যে বের হয়। এরপর তাদের কেউ আর বাড়ি না ফেরায় রাতে স্বজনেরা খোঁজাখুঁজি করেও পায়নি।
এদিকে ব্রহ্মপুত্র নদের ব্রিজের নিচে আরাফাতের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে বিকেল তিনটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। তবে সঙ্গে থাকা আরাফাতের মামা অপর শিশু সিয়ামের এখনও সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আরাফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপর শিশু সিয়ামকে সন্ধানে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com