1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

নালিতাবাড়ীতে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ আরোহী আশঙ্কাজনক

  • আপডেট টাইম :: শনিবার, ৩ এপ্রিল, ২০২১

রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার : বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা চিরাই কাঠভর্তি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ যুবক গুরুতর আহত হয়েছে। এদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। শনিবার (৩ এপ্রিল) বিকেল চারটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী-ইকোপার্ক সড়কের ধোপাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল চারটার দিকে মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের মিরাজ আলীর ছেলে আকিজ মিয়া (২৫), জমির মিয়ার ছেলে মজিবর (৩৮) ও আশরাফুল আলম (৩০) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে নন্নীর দিকে আসছিল। অন্যদিকে তিনানী বাজার থেকে চিরাই কাঠ ভর্তি একটি ট্রলি ইকোপার্ক এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে ধোপাকুড়া বাজারের উত্তর পাশে ওয়াই মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতর আহত হয়। পরে দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠালে সেখান থেকে তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল উদ্ধার করেছে। তবে ট্রলি ও তার চালকসহ অন্যদের ঘটনাস্থলে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com