1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

শ্রীবরদীতে ঝড়ে একই পরিবারের তিনজন আহত

  • আপডেট টাইম :: সোমবার, ৫ এপ্রিল, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে ঝড়ের কবলে পড়ে একই পরিবারের তিন জন আহত হয়েছে। রবিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দহেরপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। আহতরা হলো- শ্রীবরদী সদর ইউনিয়নের মামদারী গ্রামের জয়নাল আবেদীন (৪৫) স্ত্রী ওমেছা বেগম (৪০) ছেলে সুমন মিয়া (১০)। আহতদের মধ্যে সুমন মিয়ার অবস্থা খুবই আশঙ্কা জনক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয় পত্র) বিতরণ করা হয়। জয়নাল আবেদীন তার নিজস্ব অটোরিক্সা নিয়ে স্ত্রী ও ছেলেকে সঙ্গে করে স্মার্ট কার্ড নিতে যান। স্মার্ট কার্ড নিয়ে বাড়ি ফেরার পথে দহেরপাড় এলাকায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে। এ সময় একটি গাছের বড় ডাল অটোরিক্সার উপর ভেঙ্গে পড়ে রিক্সা ভাংচুর ও তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাহাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা: জুলফিকার সাইফ বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com