1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

লকডাউনের প্রথম দিনে বেনাপোলে আমদানি রফতানি ছিল সচল

  • আপডেট টাইম :: সোমবার, ৫ এপ্রিল, ২০২১
যশোর : যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে  লকডাউনের প্রথম দিন সচল রয়েছে আমদানি রফতানি বাণিজ্য, স্বাভাবিক আছে পাসপোর্ট যাত্রী যাতায়াত। তবে বেনাপোল বাজার বেলা বাড়ার সাথে সাথে মানুষর আনাগোনা ।
লকডাউনের প্রথম দিন বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি স্বাস্যবিধি মেনে চলছে আমদানি রফতানি কার্যক্রম। সোমবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দরে মধ্যে স্বাভাবিক নিয়ম চলছে আমদানি রফতানি বাণিজ্য। এছাড়ও বেনাপোল স্থলবন্দরে পন্য ওঠা নামা ও পন্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক আছে বেনাপোল ইমিগ্রেশন পাসপোর্ট যাত্রী যাতায়াত।
বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তা মেডিকেল অফিসার আজিম উদ্দিন জানিয়েছেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭০ জন পাসপোর্ট যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। বেনাপোলে শপিংমলগুলো বন্ধ থাকলেও  বেলা বাড়ার সাথে সাথে বাজারে বিভিন্ন জায়গা আগত মানুষের আনাগোনা ও লোকসমাগম বেড়ে যাচ্ছে। বেনাপোলে বিভিন্ন সড়কে ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান চলতে দেখা গেছে। চায়ের দোকানগুলোতে মানুষের উপস্থিত ছিল পূর্বের ন্যায়। মহামারী করোনাভাইরাস এর কারণে সরকার ঘোষিত সাত দিনের লকডাউন থাকলেও বেনাপোল সাধারণ মানুষের মধ্যে তেমন স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। তবে পুলিশ প্রশাসনের টহল ও তৎপরতা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com