1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

শ্রীবরদীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ৫ এপ্রিল, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জাহাঙ্গীর আলম হিরা (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার (৫ এপ্রিল) সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামে নিহতের বাড়ির বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম হিরা একই এলাকার মৃত রফিজ উদ্দিন সরকারের ছেলে।
সূত্র জানায়, জাহাঙ্গীর আলম হিরা পেশায় কৃষি কাজ করতো। তার স্ত্রী এক ছেলে সোলায়মান (২৫) ও এক মেয়ে সুমী আক্তার (২২)। তারা গাজীপুর জেলার কোণাবাড়িতে থাকে। তিন বছর আগে সে স্ট্রোক করেছিল। সেই থেকে সে মানষিকভাবে ভারসাম্যহীন। জাহাঙ্গীর আলম হীরাও পরিবারের সদস্যদের সাথে কোণাবাড়িতে থাকতেন। মাস দুয়েক আগে সে গ্রামের বাড়িতে চলে এসে বোনের কাছে থাকতেন। সোমবার স্থানীয় মসজিদে ফজরের নামাজ পরে নিজ ঘরে ঢুকে আর বের হয়নি। পরে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির লোকজন তাকে ঘরের ধরণার সাথে ফাঁসিতে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com