1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

কলাপাড়ায় একমাস আটকে রেখে ধর্ষণের দায়ে দুই যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় দীর্ঘ এক মাস আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার (৫ এপ্রিল) রাতে সজীব নামের এক যুবককে প্রধান আসামী করে তিন জনের নামে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে শহরের বাদুরতলী স্লুইজঘেট নামক এলাকা থেকে শাকিল (২৬) ও রিয়াজ (৩০) নামের দুই যুবককে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, যৌন হয়রানিসহ ধর্ষন চেষ্টা করা হয়েছে এমন ঘটনায় প্রধান অভিযুক্ত সজিবের নামে কলাপাড়া থানায় গত ২মার্চ মাতৃ-পিতৃহীন ওই কিশোরী একটি অভিযোগ দায়ের করে। এ ঘটনার পর থেকে সজিব প্রায়ই ওই কিশোরীর গ্রামের বাড়ি বাইনতলায় যাওয়া-আসা শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে সজিব। গত ৭ মার্চ সজিব ওই কিশোরীকে কলাপাড়া পৌর শহরের একটি ভাড়া বাসায় এনে সহযোগী শাকিল ও রিয়াজের সহায়তায় মিথ্যা বিয়ের আয়োজন করে। এরপর এক মাস যাবত কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে আসছিল সজিব। ভাড়া বাসা থেকে যাতে পালাতে না পারে সেজন্য শাকিল ও রিয়াজ সার্বক্ষণিক নজরদারীতে রাখে কিশোরীকে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com