1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শপিংমল-দোকানপাট খোলা ৯-৫টা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : শুক্রবার (৯ এপ্রিল) থেকে শপিংমল-দোকানপাট খোলা থাকবে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ‌্যবিধি মেনে শপিংমল ও দোকান খোলা রাখা যাবে। তবে স্বাস্থ‌্যবিধি না মানলে আইন অনুযায়ী ব‌্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ‌্য জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ‌্যবিধি মেনে করোনার টিকাদান কর্মসূচি চলমান থাকবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করে সরকার। ওই দিন থেকে শপিংমল-দোকানপাট বন্ধ ছিল। তবে শপিংমল-দোকানপাট খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন মালিক শ্রমিকরা।

স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট একটা সময়ের জন্য থেকে দোকান খোলা রাখার অনুমতি চেয়ে ৭ এপ্রিল প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বরাবর একটি চিঠি পাঠায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com