1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

রাখাইনে সেনা হামলায় নিহত ২ রোহিঙ্গা নারী

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইনে শনিবার সেনাবাহিনীর ছোড়া গোলার আঘাতে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাত জন। নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী রয়েছে।

রাখাইনের এক আইনপ্রণেতা ও এক গ্রামবাসী বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। রাখাইনে রোহিঙ্গাদের সুরক্ষায় আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে অন্তর্বর্তী আদেশ দেওয়ার দুদিনের মাথায় এই হামলার ঘটনা ঘটলো।

উত্তর রাখাইনের বুথিডং উপশহরের আইনপ্রণেতা মং কিয়াও জ্যান জানান, সেনাদের ছোড়া গোলা মধ্যরাতে কিন তাউং গ্রামে আঘাত হানে।

তিনি বলেন, ‘কোনো লড়াই হয় নি। তারা কোনো ধরনের লড়াই ছাড়াই গ্রামটির ওপর গোলাবর্ষণ করেছে’।

মিয়ানমারের সেনাবাহিনীর অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ ঘটনার জন্য তারা বিদ্রোহীদের দায়ী করেছে।

হামলার শিকার গ্রামটি থেকে এক মাইল দূরে বসবাসকারী সোয়ে তুন উ নামের এক ব্যক্তি বলেন, ‘সেনাবাহিনী সবসময় ভারী অস্ত্র দিয়ে গুলি করে। যেসব এলাকায় তাদের সন্দেহ হয় সেখানে তারা ভারী গোলাবর্ষণ করে। আমরা সন্ত্রস্ত্র হলেও অন্য জায়গায় পালিয়ে যাওয়া আমাদের জন্য অসম্ভব’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com