1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

অভিনেতা ওয়াসিম মারা গেছেন

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : মারা গেছেন বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের আরেক অভিনয়শিল্পী নায়ক ওয়াসিম। শনিবার দিবাগত রাত (১৮ এপ্রিল) সাড়ে ১২টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত‍্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। হাসপাতাল সূত্র ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান খবরটি নিশ্চিত করেছেন।

মোহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে রূপালি পর্দায় অভিষেক হয় ওয়াসিমের। এরপর ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এস এম শফী পরিচালিত ‘দি রেইন’ সিনেমাটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ অভিনেতাদের অন‍্যতম ছিলেন তিনি। সমগ্র অভিনয় জীবনে ১৫২টির মতো ছবিতে অভিনয় করেছেন ওয়াসিম।

অভিনেতা ওয়াসিম মারা গেছেন

ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘দি রেইন’, ‘ডাকু মনসুর’, ‘জিঘাংসা’, ‘কে আসল কে নকল’, ‘বাহাদুর’, ‘দোস্ত দুশমন’, ‘মানসী’, ‘দুই রাজকুমার’, ‘সওদাগর’, ‘নরম গরম’, ‘ইমান’, ‘রাতের পর দিন’, ‘আসামি হাজির’, ‘মিস লোলিতা’, ‘রাজ দুলারী’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘লুটেরা’, ‘লাল মেম সাহেব’, ‘বেদ্বীন’, ‘জীবন সাথী’, ‘রাজনন্দিনী’, ‘রাজমহল’, ‘বিনি সুতার মালা’, ‘বানজারান’।

অভিনেতা ওয়াসিম বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। হাঁটতে পারতেন না বলে বিছানায় শুয়ে-বসে দিন কাটতো তাঁর। জায়েদ খান জানান, ওয়াসিম দীর্ঘদিন ধরে কিডনি, ফুসফুস, উচ্চ রক্তচাপ ও চোখের জটিল সমস্যায় ভুগছিলেন। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ১২টা ৪০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর মরদেহ হাসপাতালে রাখা ছিল। সেখানে অবস্থান করছিলেন তাঁর ছেলে।

ওয়াসিম অভিনয় করেছেন অলিভিয়া, অঞ্জু ঘোষ ও শাবানার সঙ্গে। তাঁর ‘দি রেইন’ সিনেমায় নায়িকা ছিলেন অলিভিয়া। এরপর ‘বাহাদুর’, ‘লুটেরা’, ‘লাল মেম সাহেব’, ‘বেদ্বীন’ সিনেমাগুলোতেও তিনি অলিভিয়ার সঙ্গে অভিনয় করেন। ‘রাজ দুলালী’ ছবিতে শাবানার সঙ্গে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিলে। অঞ্জু ঘোষের সঙ্গে ওয়াসিম অভিনয় করেছেন ‘সওদাগর’, ‘নরম গরম’, ‘আবেহায়াত’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘পদ্মাবতী’, ‘রসের বাইদানী’সহ বেশকিছু সিনেমায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com