1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয় : ট্রাম্প

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসলেও তেহরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না ওয়াশিংটন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে এই ঘোষণা দিয়েছেন।

শুক্রবার জার্মান সংবাদমাধ্যম দার স্পাইজেলকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে বসতে চায়। তবে এর আগে ইরানের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তাদের প্রত্যাহার করতে হবে।

এর জবাবে শনিবার এক টুইটে ট্রাম্প বলেছেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনা চায়, এর জন্য নিষেধাজ্ঞার প্রত্যাহার চায়। না, ধন্যবাদ।’

২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তেহরানের ওপর সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। চলতি মাসের প্রথম দিকে বাগদাদে ইরানের  কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com