
বাংলার কাগজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৩০৫ জন। বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৩৯২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭২ হাজার ৩১৯ জন।
এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশে করোনায় ৭৮ জন মারা যান। ৩ হাজার ৩১ জনের করোনা শনাক্ত হয়।