1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কা অটোরিকশার ৫ যাত্রী নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২ মে, ২০২১

সিলেট: সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের চার জনসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। রোববার (২ মে) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় ট্রাক একটি  সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জৈন্তাপুরের পাখিবিল গ্রামের সিএনজি অটোরিকশা চালক হোসেন আহমদ (৩৫), একই উপজেলার রূপচেঙ গ্রামের মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩৫), তার চার মাসের ছেলে শাহাদত হোসেন, ৭ বছরের মেয়ে সাবিয়া বেগম ও সাদিয়া বেগমের ননদ হাবিবুন্নেছা (৩৩)।

এছাড়া, সাদিয়া বেগমের ভাসুর মো. জাকারিয়া (৫০) ও তার স্ত্রী হাসিনা বেগমকে (৪০)   আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পাথর নিতে একটি ট্রাক সিলেট থেকে জাফলং যাচ্ছিল। জৈন্তাপুরে গ্রামের রুপচেং সড়ক থেকে একটি অটোরিকশা প্রধান সড়কে উঠছিল। এ সময় ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com