1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত

মে মাসে ঘূর্ণিঝড়-বন্যা, তাপমাত্রাও থাকবে ৪০ ডিগ্রির ওপরে

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : এপ্রিল মাস জুড়ে পুড়েছে দেশ। মে মাসেও কমছে না তাপ। চলতি মাসে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ও। সেই সঙ্গে আকস্মিক বন্যা এবং কালবৈশাখীও হতে পারে। রোববার মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মে মাসের পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এছাড়া মে মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের অন্য জায়গায় পাঁচ থেকে সাতদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের ঝড় হতে পারে।

পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রির উপরে) এবং সারাদেশে ১ থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা উঠতে পারে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি বা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া মে মাসে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com