1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সমর্থন সৌদির

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সমর্থন জানিয়েছে সৌদি আরব। একইসঙ্গে দেশটি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে।

বুধবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্পের শান্তি পরিকল্পনার কোনো বিষয় নিয়ে মতবিরোধ থাকলে তা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় বসে সমাধান করা উচিৎ। ‘ফিলিস্তিনিদের বৈধ অধিকার অর্জনে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া উচিৎ।’

এতে বলা হয়, ‘ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষের জন্য একটি সমন্বিত শান্তি পরিকল্পনা প্রণয়নে সৌদি আরব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানায়।’

অবশ্য ফিলিস্তিনিরা ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। তথাকথিত এই পরিকল্পনা ‘ইতিহাসের আস্তাকুঁড়েতে’ নিক্ষেপের যোগ্য বলে মন্তব্য করেছে তারা।

মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। ৮০ পাতার এই পরিকল্পনার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনের বিবাদের অবসান হবে বলে দাবি করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com