1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৬৫

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের চালানো মুহূর্মুহ বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫। তার মধ্যে ১৬ জন শিশু ও ৫ জন নারী রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমনটাই জানানো হয়েছে। খবর আল জাজিরার।

ইসরায়েলের চালানো হামলায় এ পর্যন্ত আহত হয়েছে ৩৬৫ জন। তার মধ্যে ৮৬ শিশু ও ৩৯ নারী রয়েছে।

এদিকে ইসরায়েলে হামাসের চালানো রকেট হামলায় ৬ জন নিহত হয়েছে। তার মধ্যে একজন ইসরায়েলি সৈন্যও রয়েছে। এই প্রথম হামাসের চালানো হামলায় কোনো সৈন্যের মৃত্যু হলো। হামাসের রকেট হামলায় কমপক্ষে ১০০ ইসরায়েলি আহত হয়েছে। ইসরায়েলের হামলার প্রতিবাদে এ পর্যন্ত ১ হাজার ৫০০ রকেট ছুড়েছে হামাস।

এদিকে গাজায় অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। তার মধ্যে রয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স ও সিকিউরিটি বিল্ডিং। রয়েছে বিভিন্ন পত্রিকা ও সংবাদ মাধ্যমের অফিস।

ইসরায়েলি হামলায় হামাসের গাজা শহরের কমান্ডার বাসেম ইসা তার গ্রুপের অন্যান্য জ্যেষ্ঠ সদস্যসহ মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com