1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ১০৯

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনীর নৃশংসতা অব্যাহত রয়েছে। হামলায় গাজায় অন্তত ১০৯ জন নিহত হয়েছেন। আর ইসরায়েলের সাত জন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহত ১০৯ জনের মধ‌্যে ২৮ শিশু ও অন্তত ১১ নারী রয়েছেন। আর আহত হয়েছেন ৫৮০ জন।

ইসরায়েল হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পুলিশের বিভিন্ন ভবন, পর্যবেক্ষণ কেন্দ্রসহ উপত্যকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে হামলার জবাবে রকেট ছুড়ে প্রতিরোধ জারি রেখেছে হামাস।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তাদের বাহিনী গাজায় প্রায় এক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয়েছে।

শুক্রবার (১৪ মে) আজ-জাজিরার খবরে বলা হয়, গাজা সীমান্তে বিপুল পরিমাণ সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল। সেখানে স্থল অভিযান চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ব জেরুজালেমের শেখ জারাহ জেলা থেকে ৭০টির বেশি পরিবার উচ্ছেদের ঝুঁকির মুখে পড়ায় গত ৭ মে বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনিরা। আল আকসা মসজিদ প্রাঙ্গণে পবিত্র রমজানের জুমাতুল বিদা এবং শবে কদরের নামাজের সময় তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। মুসল্লিদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও বোমা ছুড়ে তারা। এতে শতাধিক ব্যক্তি আহত হন। এর প্রতিশোধ নিতে গাজার শাসক দল হামাস রকেট হামলা চালায় তেল আবিবে। জবাবে মঙ্গলবার থেকে গাজায় বিমান হামলা চালাতে শুরু করে ইসরায়েল।

এদিকে, সহিংসতা বন্ধে আন্তর্জাতিক মহল থেকে আহ্বান জানানো হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন। অপর দিকে হামাস নেতা ইসমাইল হানিয়ে বলেছেন, ইসরায়েল হামলা বাড়ালে তারা প্রতিহত করবেন। আর ইসরায়েল এটা বন্ধ করতে চাইলে তারা সম্মত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com